প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
যশোরে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ইয়ানূর রহমান : যশোর শহরের বারান্দিপাড়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে পৃথক এ অভিযানে পশ্চিম বারান্দিপাড়ার খালধার রোডের ফারুক রানা ও পূর্ব বারান্দিপাড়ার ইমতিয়াজ আহমেদ হৃদয়কে আটক করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, ইমতিয়াজ আহমেদ হৃদয় একজন শীর্ষ মাদক ব্যবসায়ী -এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বারান্দিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ফারুক রানাকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে রানার দেয়া তথ্যের ভিত্তিতে হৃদয়ের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে হৃদয়কে আটকের পর তার হেফাজত থেকে ১১ হাজার ৩শ’ ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত হৃদয় ও রানা দীর্ঘদিন ধরে ইয়াবার বড় বড় চালান এলাকার মাদকসেবীদের মাঝে সরবরাহ করে আসছে। তাদের নামে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা দেয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা