প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
নাগরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে রাথুরা জনকল্যাণ ক্লাবের আয়োজনে রাথুরা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাটি দেখতে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। খেলার উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রাথুরা জনকল্যাণ ক্লাবের প্রধান উপদেষ্টা মো. সুকুম আহম্মেদ, সাবেক আয়কর কর্মকর্তা মো. আবু তাহের সিকদার, মো. ছাইদুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় জহরলাল স্টার এফসি ১-০ গোলে শাকিল ওয়ারিয়াসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলাটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা