প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২২ সালের একটি মারামারি মামলায় দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত থাকা এনামুল শেখ (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বানা ইউনিয়ন পরিষদ এলাকার আরাজি রুদ্রবানা থেকে এনামুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত এনামুল শেখ ওই এলাকার ইদ্রিস শেখের ছেলে।
আলফাডাঙ্গা থানার এ এস আই মো. জাকির হোসাইন বলেন, ২০২২ সালের একটি মারামারি মামলায় এনামুল শেখের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
আলফাডাঙ্গা থানার ওসি সোহেল সরোয়ার বলেন, একটি মারামারি মামলায় এনামুল শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা