প্রিন্ট এর তারিখঃ Jun 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের মশদগাঁওয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশীর পায়ে হাঁটার রাস্তা তার দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল। উপজেলা এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ রাস্তা চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়া উভয়ের মাঝে বিরোধ মীমাংসা করা হয়েছে।
বুধবার সকালে এ বিষয়ে নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান।
জানা যায়, লুৎফর রহমান দেওয়ান ও সালাম বেপারীসহ আটজনের স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়, প্রতিবেশী তোতা মিয়া ও আসমত আলী দেওয়ান বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে পায়ে হাঁটার রাস্তা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। আবেদন পাওয়ার পর উপজেলা এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে বন্ধ রাস্তা খুলে দেন এবং উভয়ের বিরোধ মীমাংসা করে দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা