প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ভিডব্লিউবি এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী আকবর, জাহিদুল ইসলাম রহমান, আনিসুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি এর চাল ইউনিয়নের ৩৩৮ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা