প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
ফরিদপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজ ছাত্রী

মোঃ মনিরুল ইসলাম টিটু, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১২টার দিক শহরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রীর নাম উপাসনা ঘোষ ওরফে শ্যামা ঘোষ (১৭)। সে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার বাসিন্দা উত্তম ঘোষের কন্যা এবং ফরিদপুর সিটি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, মেরিন কলেজের সামনের সড়কে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সড়কের উপরে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান শ্যামা ঘোষ। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে চালককে পুলিশে দেয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া ট্রাক চালক হোসেন মোল্লাকে আটক করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা